মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর মধ্যে কর্পোরেট চুক্তিসাক্ষর অনুষ্ঠিত

ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করছেন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাসুদ চৌধুরী এবং মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান ।

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৯/১১/২০১৯, রোজ মঙ্গলবার মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়া সিলেট-এ ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর মধ্যে কর্পোরেট সুবিধা বিষয়ে একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান বলেনঃ এই চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সাথে আমাদের সম্পর্কের ভীত আরোও দৃঢ় হলো। তিনি আরোও বলেন আমরা স্বাস্থ্যখাতে সর্বোচ্চ মানের সেবা সবার জন্য সুনিশ্চিত করতে চাই। ট্রাস্ট ব্যাংক লিমিটেড আমাদের এই যাত্রায় অংশীদার হওয়াতে আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই ।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাসুদ চৌধুরী বলেনঃ এই চুক্তির ফলে ট্রাস্ট ব্যাংক এর কর্মীরা ও গ্রাহকরা মানস¤পন্ন স্বাস্থ্যসেবা গ্রহনের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবেন এবং এতে করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো । তিনি আরোও বলেন আমরা মাউন্ট এডোরা হসপিটাল সিলেট-এর অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে একই সাথে আনন্দিত এবং সম্মানিত ।
এই চুক্তি অনুযায়ী ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সকল কর্মকর্তা-কর্মচারি এবং তাদের পরিবার এবং সেই সাথে ট্রাস্ট ব্যাংকের সম্মানিত কার্ডহোল্ডারগন মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এ ডায়াগনস্টিক সেবা এবং হসপিটালে ভর্তি শয্যায় বিশেষ ছাড় পাবেন।
অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর পক্ষে আরোও উপস্থিত ছিলেন পরিচালক, মেডিকেল সার্ভিসেস ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক, মার্কেটিং, অধ্যাপক ডাঃ সৈয়দ আলমগীর সাফাওয়াত, এজিএম (হেড অব একাউন্টস), মোঃ কামরুল ইসলাম, এজিএম( হেড অব মার্কেটিং), মোঃ রাশেদুল ইসলাম , ম্যানেজার (এইচ আর ও এডমিন) এ বি এম জর্জেসুর রহমান , জুনি. অফিসার মহসিন আহমেদ, জুনি. অফিসার, তৌহিদ- আন- নূর প্রমুখ।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাসুদ চৌধুরী, এফএভিপি ও ম্যানেজার (মদিনা মার্কেট শাখা) শাহানারা জান্নাত চৌধুরী, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার আবুল কাশেম আজাদ ও জুনি. অফিসার খালেদ সানজিদ।

Jahid Hasan Rume

Junior Officer

Business Development

Mount Adora Hospital, Sylhet