মাউন্ট এডোরা হসপিটাল সিলেট ও মিডল্যান্ড ব্যাংক লি. এর মধ্যে কর্পোরেট চুক্তিসাক্ষর

মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এবং মিডল্যান্ড ব্যাংক লি. এর মধ্যে কর্পোরেট চুক্তিসাক্ষর অনুষ্ঠিত ।

এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারী এবং তাদের গ্রাহকগন মাউন্ট এডোরা হসপিটাল এ চিকিৎসা সেবা গ্রহনকালে বিশেষ সুবিধা এবং মর্যাদা পাবেন।

মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর পক্ষ থেকে চুক্তিটি সাক্ষর করেন, অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, অধ্যাপক ডাঃ সৈয়দ আলমগীর সাফাওয়াত, পরিচালক(মার্কেটিং) , মোঃ শফিকুল ইসলাম, ব্যবস্থাপক(মার্কেটিং)। মিডল্যান্ড ব্যাংক এর পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করেন মোঃ রেদওয়ানুল হক , প্রধান (রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন); মোঃ আবেদ-উর-রহমান , প্রধান (কার্ড ডিভিশন); আহবাব আহমেদ জায়গিরদার, প্রধান (সিলেট ব্রাঞ্চ) । চুক্তিটি সাক্ষর সার্বিক দ্বায়িত্ব পালন করেন মাউন্ট এডোরা হসপিটাল এর মার্কেটিং অফিসার মহসিন আহমেদ।

মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর এ জি এম (মার্কেটিং) মোঃ রাশেদুল ইসলাম বলেন আমরা  আমাদের সকল গ্রাহককেই সর্বোচ্চ মানের সেবা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ, পাশাপাশি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড আমাদের কর্পোরেট সহযোগী হওয়াতে সেবার সাথে বিশেষ সুবিধা ও প্রদান করতে পেরে আমরা আনন্দিত । চুক্তিটি স্বাক্ষরের ফলে মাউন্ট এডোরা হসপিটাল এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Jahid Hasan Rume

Junior Officer

Business Development

Mount Adora Hospital, Sylhet