মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১১/১১/২০২০ ইং রোজ বুধবার মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডমাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর মধ্যে কর্পোরেট সুবিধা বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট-এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান বলেন, এই চুক্তির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সাথে আমাদের সম্পর্কের ভীত আরোও দৃঢ় হলো। তিনি আরোও বলেন আমরা স্বাস্থ্যখাতে সর্বোচ্চ মানের সেবা সবার জন্য সুনিশ্চিত করতে চাই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আমাদের এই যাত্রায় অংশীদার হওয়াতে আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান ভাইস প্রেসিডেন্ট জনাব ফয়সল আহমেদ বলেন, এই চুক্তির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল কর্মকর্তা-কর্মচারি, তাদের পরিবার (বাবা-মা, স্বামী/স্ত্রী ও সন্তান) এবং সেই সাথে সম্মানিত কার্ডহোল্ডারগন মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এ ডায়াগনস্টিক এবং হসপিটালে ভর্তি শয্যায় বিশেষ ছাঁড় পাবেন। এতে করে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহনের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো। তিনি আরোও বলেন আমরা মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে একই সাথে আনন্দিত ও সম্মানিত বোধ করছি।

অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটালের পক্ষ থেকে আরোও উপস্থিত ছিলেন ব্যবসায় উন্নয়ন বিভাগ এর সভাপতি ডাঃ নজমুস সাকিব, এজিএম এন্ড হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট জনাব মোঃ রাশেদুর ইসলাম, ম্যানেজার জনাব মোঃ শফিকুল ইসলাম, ম্যানেজার (এইচ আর এন্ড এডমিন) জনাব এবিএম জর্জেসুর রহমান, অফিসার মোঃ রুহুল আমিন, মোঃ আনিসুর রহমান ও মহসিন আহমেদ প্রমূখ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জনাব ফয়সল আহমেদ, তালতলা শাখার এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার জনাব আবু মোঃ নাসের খান, আম্বরখানা শাখার এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার জনাব মোঃ আবু হানিফ ও সিলেট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব নাসিম আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Jahid Hasan Rume

Junior Officer

Business Development

Mount Adora Hospital, Sylhet